অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিয়ের দাওয়াত চান ফারিয়া

শেখ হাসিনার দেশ ত্যাগের পরে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, বিভিন্নজন নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদেরই একজন অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।

এসময় ফারিয়া কোনো একটি বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে ক্যাপশনে মজার ছলে লিখেছেন, শেষবার যখন কোন সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম তখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল।

এরপর অনুরোধ করে ফারিয়া লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেউ বিবাহ করলে দাওয়াত দিয়েন!

এর আগে একইদিন আরও একটি স্ট্যাটাসে এই তারকা লেখেন, গাড়ি স্লো করে ট্রাফিক পুলিশ কে বলেছি, ভাই আপনাদের অনেক মিস করছি! ভাই হেসে দিসে!

এছাড়া ইতোমধ্যে নতুন করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানাতেও দেখা গেছে শবনম ফারিয়ার সাম্প্রতিক স্ট্যাটাসে।

নাটক, সিনেমা, বিজ্ঞাপন সব মাধ্যমেই ফারিয়া দেখিয়েছেন তার দক্ষতা। তবে আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *