কাউখালীতে দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষক বহিষ্কার

কাউখালীতে দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষক বহিষ্কার। উপজেলার কেন্দ্রীয় আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার সোমবার (৮ মে) আকাইদ ও ফিকাহ বিষয় পরীক্ষা চলাকালীন সময় দুই শিক্ষক তাদের দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কেন্দ্রর হল সচিব মাওলানা হোসাইন আহমেদকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। কেন্দ্র সচিব তাৎক্ষণিক কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দারুস সুন্নত কামিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ আসাদুজ্জামান ও বিজয়নগর আলিম মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক প্রসাদ কুমার মন্ডলকে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার দায়িত্ব থেকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচিব মাওলানা হুসাইন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *