জনগণের প্রত্যাশা অনুযায়ী আন্দোলনকারীদের কাজ করার অনুরোধ তারেক রহমানের

৫০ জনেরও বেশী মানুষ হত্যার পর শেখ হাসিনা সেনাবাহিনী মোতায়েন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার টুইটে বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার থেকে নিজেদের মুক্তি নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চলমান ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সকল সাহসী শিক্ষার্থীরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে।

তিনি বাংলাদেশের সকল গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী ও সমর্থকদের ছাত্র-নেতৃত্বাধীন এই আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে উদার গণতন্ত্রের চেতনার পাশে দাঁড়ান এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করুন। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *