তিন দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের

তিন দফা দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রবিবার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা।

আজ শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।

তাদের দাবিগুলো হলো, অতিদ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *