পাইকগাছায় ভোটারদের আলোচনার শীর্ষে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ করছেন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী। নির্বাচনে ভোটাররা তাকেই বিপুল ভোটে বিজয়ী করবেন এমন আলোচনা এখন সর্বত্রই।

তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আগেও ছিলেন যার ফলশ্রুতিতে তিনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও অসহায় মানুষের প্রিয়জন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন উপজেলাবাসীর কাছে।
এদিকে খেটে খাওয়া মানুষ তাদের আমানত (ভোট) উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালীকে দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানান অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক ভোটাররা বলেন, নির্বাচন এলে প্রার্থীদের আনাগোনা দেখা যায় কিন্তু নির্বাচিত হওয়ার পর তাদের আর খোঁজ মিলেনা, আর লিপিকা আপা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আর বিগত দিনের ন্যায় গরিব অসহায় মানুষের পাশে থাকা লিপিকা ঢালীর মতো প্রার্থীকেই এলাকাবাসী চায়। লিপিকা ঢালী দীর্ঘদিনের পরীক্ষিত ক্লিন ইমেজের একজন মানুষ।

সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। বিগত নির্বাচনের ন্যায় এবারের নির্বাচনেও সব দিক বিবেচনা করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালীকে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ভোটাররা এমনটাই প্রত্যাশ্যা একাধিক সূত্রের।

পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল গুলোতে প্রতিনিয়তই যাচ্ছি এবং ভোট ও দোয়া চাচ্ছি ভোটারদের কাছে। বয়োবৃদ্ধ থেকে সব বয়সী মানুষ আমাকে যেভাবে আশ্বস্ত করছেন তাতে আমি আশাবাদী এবারেও উপজেলা বাসী তাদের মহা মূল্যবান পবিত্র ভোটটি পদ্মফুল প্রতীকে প্রদান করে আবারও আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *