র‌্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামার ভাতি গ্রামস্থ জনৈক মোঃ রফিক (৩৫), পিতা-মোঃ হাবিবুর রহমান এর বসত বাড়ি হতে গত ১০ মে ২০২৪ ইং তারিখ ২১.৪০ ঘটিকার সময় ১৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবত লালমনিরহাট জেলাসহ বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসায়ী মোছাঃ ফাতেমা বেগম (২৬), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল মজিদ, গ্রাম-খামার ভাতি, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে আটক করতে সক্ষম হয়। উক্ত মাদক ব্যবসায়ীকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট জেলার, কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *