হতাশার সেশন বাংলাদেশের, সেঞ্চুরির অপেক্ষায় শাকিল-রিজওয়ান

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপর্যয় সামাল দেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনেও দাঁড়িয়ে গেছেন এই দুই ব্যাটার। তাদের জুটি বিচ্ছিন্ন করতে ব্যর্থ টাইগার বোলাররা। সেঞ্চুরির পথে আছেন এই দুই ব্যাটার। ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।

প্রথম দিন শেষে শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটায় নিজেদের করে নেয় পাকিস্তান।

এতে দুইশো পেরিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ফিফটি তুলে নেন রিজওয়ান। ফিফটির পর রানের চাকা সচল রাখেন রিজওয়ান-শাকিল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে রিজওয়ান ১৩১ বলে ৮৯ ও শাকিল ১৬৯ বলে ৮৬ রানে অপরজিত আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *