অতিরিক্ত মাদক সেবনে মারা গেলেন পর্ন তারকা কাইলি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ০৫:১৯ এএম

জনপ্রিয় মার্কিন পর্ন অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির

টিএমজেডের বরাতে জানা গেছে, কাইলি পেজকে গত ২৫ জুন তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর এক বন্ধু পুলিশকে ফোন করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ‘ফেন্টানিল’ নামক শক্তিশালী মাদক ও অন্যান্য মাদকসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে। তবে এখনো মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা কাইলি পেজের আসল নাম কাইলি পাইল্যান্ট।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন