অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশে মজুত করা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এসএম রবিন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২ উপ-পরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘাটারচর লাবনী পয়েন্টের একটি বাসার তৃতীয় তলায় বিভিন্ন মডেলের গিয়ার বিক্রি করেন রবিন। পরে রাত আনুমানিক ৯টার দিকে ওই বাসায় অভিযান করি। অভিযানকালে তার বাসায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য মজুত করা এবং বিক্রয়ের উদ্দেশে রাখা বিভিন্ন মডেলের ২০০ পিস সুইচ গিয়ার উদ্ধার করা হয়। এই ঘটনায় এস এম রবিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এসব পণ্য অনলাইনের মাধ্যমে কিনে একটি চক্র ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করত। এসব সুইচ গিয়ার বিভিন্ন অপরাধীদের হাতে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ বিভিন্ন অপরাধের সম্ভাবনা ছিল।

গ্রেপ্তারকৃত এস এম রবিন জানান, আমি চকবাজার থেকে এসব মাল কিনে এনে অনলাইনে বিক্রি করতাম। এগুলো যে অবৈধ সে বিষয়টি আমার জানা ছিল না।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর