অসহায় মানুষের সাথে ঈদ ভাগাভাগি করে পালন করা আনন্দের -লেঃ কর্নেল আরমান আরিফ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পিএম

পবিত্র ঈদ-উল-ফিতর ও রমজান মাসের উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সোমবার (৮ এপ্রিল ) বিকেলে উপজেলার চাউড়া সানাউল হক ডিগ্রী কলেজ মাঠে ১০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল, আলু এবং ইফতার ও রাতের খাবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি)।
এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিজিবি’র অন্যান্য অফিসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি) বলেন, সমাজের অসহায় মানুষদের সাথে ঈদ ও রমজান মাসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড সব সময় এই আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে আনন্দ পাই। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর