আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সাম্প্রতিক নানা ইস্যুর পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি।

সভাশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। প্রচার, প্রচারণাসহ, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

সরকার যথাসময় নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের ছাড় দেয়া হবে না।

এ সময় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন