এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামী শনিবার (২৪ জানুয়ারি) এবং রবিবার (২৫ জানুয়ারি) মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, শনিবার দুপুর ১২টা হতে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
