আজও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির কারণে অনেকগুলো ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছে শত শত যাত্রীরা। রবিবার (১ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন ও অনেক ওমরাহ যাত্রী আটকে পড়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা।


ছবি: ফোকাস বাংলা

বিমানবন্দর সূত্র জানায়, শুধুমাত্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাবে ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর বিদেশযাত্রা বাতিল হয়েছে। হঠাৎ ফ্লাইট বাতিলের ঘোষণায় অনেক রেমিট্যান্স যোদ্ধা বিপাকে পড়েছেন, যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। আটকে পড়া এসব যাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনেক যাত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আবার অনেকে কোনো উপায় না পেয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর