আজ ভিজতে পারে ৮ বিভাগ 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম

দেশের আট বিভাগে আজ মঙ্গলবার (১০ মার্চ) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল হাতিয়ায় ১৯ মিলি মিটার।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা হিসেবে এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবনতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন