আবেগতাড়িত টেলর সুইফট – Latest BD News

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৫:১৬ পিএম

ক্যারিয়ারে প্রথমবারের মতো পর্তুগালে গাইতে গিয়ে শ্রোতাদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন তারকা সংগীতশিল্পী টেলর সুইফট, কনসার্টের ফাঁকে ‘ফোর্টনাইট’ গায়িকা সুইফট বলেছেন, ‘আমার জীবনে কোনো কনসার্টে এত মানুষের সমাগম দেখিনি। এ মুহূর্তটা আমার কাছে কতটা বিশেষ, সেটা বলে বোঝাতে পারব না।’ছবি: এএফপি

পরে এক ইনস্টাগ্রাম পোস্টেও লিসবনের প্রতি ভালোবাসার কথা লিখেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তিনি লিখেছেন, ‘লিসবনে আমার ভালোবাসা রেখে এসেছি। এবারই প্রথমবার পর্তুগালে এসেছি। এখানে এসে মনে হয়েছে, আমি যেন নিজের বাড়িতেই আছি। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সেটা ভুলতে পারব না। আপনারা নাচের তালে আমার প্রতিটি গানের কথা চিৎকার করে বলছেন, সেটা আমাকে ছুঁয়ে গেছে। আপনাদের ধন্যবাদ জানাই।’ছবি: এএফপি

গত ১৯ এপ্রিল সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশিত হয়েছে। অ্যালবামে গানও পরিবেশন করেছেন সুইফটছবি: এএফপি

গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ২৯ ও ৩০ মে মাদ্রিদে গাইবেনছবি: এএফপি

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন