আমাদের আরও দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে এগোতে হবে

মিয়ানমারের সঙ্গে কূটনীতিক ইস্যু সমাধান প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমাদেরকে আল্টিমেটলি আরও দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে এগোতে হবে যাতে করে সমস্যার সমাধান করতে পারি।

সরকার দায়িত্ব নেওয়ার পর বলা হয়েছিল মিয়ানমারের সীমান্তের ওপারে যোগাযোগ আছে বা সীমান্তে তাদের সঙ্গে যোগাযোগ করব। তবে এখন বলা হচ্ছে যারা অবৈধ তাদের সাথে যোগাযোগ করার অপশন নেই। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মিকে তো ওই দেশের সরকার—যে দেশে তারা কাজ করছে সেই দেশের সরকার। এটার একটা এন্টিটি আছে কিন্তু তাদেরকে লিগ্যাল এন্টিটি বলে স্বীকার করে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অফিশিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না। করতে পারিও না, কারণ নন স্টেট এক্টরের সাথে তো একটা স্টেট হিসেবে এটা আমরা করব না।’

তিনি বলেন, ‘মিয়ানমারের সাথে তো আমরা সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি এবং অন্য একটা এন্টিটিকে নিতে চাচ্ছি সেটা তো না। কাজেই আমাদেরকে এটা এই পয়েন্ট অব ভিউ থেকে দেখতে হবে। সেটাই হয়তো হোম এডভাইজার বলেছেন তার বাহিনী তো… তাদের সাথে একটু সমস্যা আছে সবসময়ই। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি একদিনে শেষও হয়ে যাবে না।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়ে ছিল…আমি একজন প্রাইভেট পারসন হিসেবে বলেছিলাম যে সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে যে দুই চার মাস বা এক দুই বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে… আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না। এটার যে ধরন তাতে দীর্ঘ সময় লাগবে। আমি এখনো বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে। এমনিতে অনেক কিছু পরিবর্তন হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে আল্টিমেটলি আরও দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে এগোতে হবে। যেন সমস্যার সমাধান করতে পারি সে চেষ্টা চলতে হবে।’