আমীর খসরুকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক খোঁজ-খবর নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২ মার্চ) রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর