ইসলামপুরে সাংবাদিক কোরবান আলী সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম







ওসমান হারুনী ; জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কোরবান আলী (৬৫) মারা গেছেন। (ইন্না —- রাজিউন)।
গতকাল বুধবার ১৬ অক্টোবর দুপুর দেড়টায় জামালপুর-ইসলামপুর মহা সড়কের মেলান্দহ পৌর সভার খানপাড়া মোড়ে দাঁড়িয়ে কথা বলার সময় পিছন থেকে একটি মাহেন্দ্র গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পর স্থানীয়রা দ্রুত মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সাংবাদিক কোরবান আলী ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি দৈনিক গণমুক্তির ইসলামপুর প্রতিনিধি ও ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠন গুলো গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন