ইসিতে তৃতীয় দিনে আপিল শুনানিতে ভাগ্য খুলল ৪১ জনের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৭১টি আবেদনের মধ্যে তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের আপিল মঞ্জুর হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো নির্বাচন কমিশন।

শুনানি শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ৪১টি আপিল মঞ্জুর হয়েছে, ২৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং একজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ৪টি আপিল এখনও অপেক্ষমান আছে।

এর আগে শনিবার ও রবিবার মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ৬৪৫ জন আপিল করেছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর