ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব আপিলকারীকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, শুনানিকালে শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন