ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তাদের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন চিফ অবজারভার ড. ইভারস ইজাবস, ডেপুটি চিফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল অ্যানালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসঙ্ক।
বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়, পর্যবেক্ষণ কার্যক্রম এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন আগেই ঘোষণা দিয়েছে যে তারা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
