ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রশিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে আগামী ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি উদযাপন করা হবে।
সে হিসেবে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময়ে নোয়াবের সদস্যভুক্ত সব পত্রিকা এ সিদ্ধান্ত অনুসরণ করবে।
