কক্সবাজারের উখিয়ায় একটি ভাড়াবাসা থেকে আপত্তিকর অবস্থায় দুই এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার রাজাপালং হিজলিয়া এলাকার আবদুর গফুরের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকের সময় দুজনই মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে জানায় স্থানীয়রা।
ধৃতরা হলেন- খুলনা জেলার আড়ংঘাটা উপজেলার জহিপোল ইউনিয়নের তেলিপাতী গ্রামের কাজী জালাল উদ্দিনের মেয়ে ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)। তিনি আরটিএম ইন্টারন্যাশনালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। অপরজন ফরিদপুর সদর উপজেলার মাধবদি গ্রামের মো. সিকান্দার মণ্ডলের ছেলে ফয়সাল আহম্মেদ (৩৫)। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এ রিফ্র্যাকশনিস্ট হিসেবে কর্মরত। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুজনই বিবাহিত।
স্থানীয় সূত্র জানায়, ফয়সাল আহম্মেদের ওই বাসায় দীর্ঘদিন ধরে যাতায়াত করতেন। ধারণা করা হচ্ছে উভয়ের মধ্যে পরকিয়া সম্পর্ক ছিলো। এছাড়াও বিডিআরসিএস এর আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নারী-সংক্রান্ত অসদাচরণ ও মাদকসংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
এই ঘটনা বিডিআরসিএস এর ডিরেক্টর (হেড অব অপারেশন) আকরাম আলী খানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের পর আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
