উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল নিউজিল্যান্ড

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০:০১ এএম

উগান্ডাকে ৪০ রানে অলআউট করে জয়ে ফিরল নিউজিল্যান্ড ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হারের পর ৯ উইকেটের দাপুটে জয়ে পরাজয়ের বৃত্ত থেকে বের হলে ব্লাকক্যাপরা।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদের কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-উগান্ডা।

আগে ব্যাট করতে নেমে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারের গতির মুখে পড়ে ১৮.৪ ওভারে ৪০ রানেই অলআউট হয় উগান্ডা।

টার্গেট তাড়া করতে নেমে ৩২ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে উগান্ডাকে হারাল কিউইরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর