এক্সপ্রেসওয়েতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ এএম

চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের আগ্রাবাদ অংশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই কিশোর তার এক সঙ্গীসহ এক্সপ্রেসওয়েতে ঘুড়ি ওড়াচ্ছিল। একপর্যায়ে ঘুড়ি নিচে পড়ে গেলে তা তুলতে গিয়ে সামনের থেকে আসা একটি অটোরিকশা সজোরে ধাক্কা তাকে দেয়। দুর্ঘটনার পরপরই তার সঙ্গে থাকা আরেক কিশোর পালিয়ে যায়। পরে ওই অটোরিকশায় থাকা ব্যক্তিরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল কালবেলাকে জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ছেলেটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর