এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

আগামী ২৫ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে এনআইডি সংশোধন (কতিপয় সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর