এফডিসির এমডি পদে পরিবর্তন – Latest BD News

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন দিলীপ কুমার বণিক, অতিরিক্ত সচিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

এর আগে, গেল ৩০ জানুয়ারি এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠন। এর মধ্যে একটি ছিল এমডিকে এফডিসিকে ঢুকতে না দেওয়া এবং তার অপসারণ। সে সময় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন নুজহাত ইয়াসমিন।

সংগৃহীত

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন