এবার স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম

কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নাজিফ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়েছে পরিবার। বিষয়টি নিয়ে সৈকত হাসান নামে এক ব্যক্তি নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন। 

প্রকাশিত সেই পোস্টে বলা হয়, ওই শিক্ষার্থী আজ সকালে স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, কেউ যদি ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৬১১০০৬০৮০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুক পোস্টে নিখোঁজ শিক্ষার্থীর নাম জানানো হলেও নিখোঁজ হওয়ার নির্দিষ্ট স্থান বা সময় এবং এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না- এসব তথ্য উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন