কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকতে দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে জননিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সকলকে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গুজব প্রচার বা ভুয়া তথ্য প্রকাশ আইন লঙ্ঘনের আওতায় পড়ে এবং এর জন্য দায়দায়িত্বে সবাইকে সম্মুখীন হতে হতে হবে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, কোনো সংঘটিত ঘটনাস্থলে সমবেত হওয়া, ঘটনার স্থানে যাওয়ার চেষ্টা করা, অথবা চলমান ঘটনার ভিডিও ধারণ ও প্রচার করা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজকে ব্যাহত করে এবং জনগণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এর পরিপ্রেক্ষিতে কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনা মেনে চলা এবং সতর্ক ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে। এছাড়া নাগরিকদের জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।   

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর