কানাডার বিপক্ষে রোমাঞ্চকর জয় আরব আমিরাতের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম

কানাডার বিপক্ষে রোমাঞ্চকর জয় আরব আমিরাতের

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬


শেষ তিন ওভারে দরকার ৩৯। হাতে ৬ উইকেট থাকলেও বেশ চাপে পড়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে স্নায়ু ধরে রেখে ম্যাচ জেতানো এক ইনিংস খেললেন শোহাইব খান। দুই ওভারে চার বাউন্ডারি আর এক ছক্কায় ম্যাচ বের করে নিয়ে আসেন তিনি।
দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে কানাডাকে হারিয়েছে আরব আমিরাত।
টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান তুলেছিল কানাডা। নভনিত ধালিওয়াল ২৪ বলে করেন ৩৪ রান। হার্শ থাকের ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। জুনায়েদ সিদ্দিকী ৩৫ রানে নেন ৫ উইকেট।
জবাবে ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। ২৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রানে আউট হন। আরিয়ানশ শর্মা ৫৩ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। ১৪ রানে ৩টি উইকেট শিকার করেন কানাডার সাদ বিন জাফর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন