কারও নাতি-পুতিকে ব্যবসা দিতে জনগণ ভোট দেয়নি: তথ্যমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ PM

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, কারও নাতি-পুতিকে ব্যবসা দিতে বাংলাদেশের মানুষ আমাদের ভোট দেয়নি এবং আমরা এটাকে সাপোর্টও করি না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদে তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসা দিতে বাংলাদেশের মানুষ আমাদের ভোট দেয়নি এবং আমরা এটাকে সাপোর্টও করি না। সুতরাং আপনাদের এই ধারণা ভুল যে, আপনারা আমাদের এটা বলে প্রথমেই অ্যাটাক করেন।’

তিনি বলেন, ‘আমরা পজিটিভ কাজ করার চেষ্টা করছি এখানে এবং আপনারা মার্কেটে দেখতেই পারবেন আমাদের মন্ত্রী সাহেব বলেই দিয়েছিল যে, আগেরটার ক্যাপাসিটার এটার ক্যাপাসিটি কম না আলাদা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার সংসদ সদস্য ভাই বললেন এখানে আমাদের জামায়াতের এক ভদ্রলোক যে, এক শিল্পপতি নাকি দুঃখে কষ্টে আড়াইটার সময় ঘুম থেকে উঠে যায়। আমার কষ্ট হয়, গত ১৭ বছরে এই শিল্পপতি যদি আরেকটু আগে ঘুম থেকে উঠতো তাহলে এস আলম টাকাগুলো চুরি করতে পারত না। সালমান এফ  রহমানও টাকাগুলি চুরি করতে পারত না। আজকে নন পারফর্ম লোনও ৬ লাখ কোটি টাকা হইতো না। আর আজকে বাংলাদেশের ব্যবসার অবস্থাও এমন হইতো না।’

আন্দালিভ রহমান বলেন, ‘আওয়ামী লীগ আমলেও কিন্তু এই গার্মেন্টস এর মালিকরা রাস্তায় রাস্তায় ঘুরছে এলসি করতে পারেনি। আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ করাপ্টেড লোকজনদের জন্য আমার কষ্ট লাগে, এখানে এত ১০ মিনিট আট মিনিট বক্তব্য হয় কিন্তু আওয়ামী লীগ নিয়ে মাত্র ২০ সেকেন্ড, ৪০ সেকেন্ড, দুই মিনিট আলাপ হয়।’

তিনি বলেন, ‘১৭ বছর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতাই এটা যে, আমরা আপনাদের আর বাংলাদেশকে বুঝাতে পারিনি, আওয়ামী লীগ আমাদের কতখানি ক্ষতি করে দিয়েছে। আমার এক ভাই বলে গেলেন, আমাদের এই যে শিল্প খাতের অগ্রগতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আমরা শ্রমিকদের বিশ্বাস করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, আমাদের দায়িত্ব আছে, আমরা সরকার- বিশ্বাস করি প্রতি মাসে বেতন না, প্রত্যেক সেলাইয়ের জন্য এই শ্রমিকদের বেতন পাওয়া উচিত এবং এটাই আমরা সবসময় বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এখন প্রশ্নটা হচ্ছে আপনারা জানেন, আমরা জানি যে, গত ১৭ বছরে আমাদের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে কারা এই শ্রমিকের ঘটনাগুলো ঘটাচ্ছে। কারা ভারতে বসে আমাদের দেশকে অস্থীতিশীল করছে এবং তাদের কারণটা কী। তাদের কারণটাই হলো পলিটিক্যাল হারমনিটা নষ্ট করা। 

আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার সেটা নষ্ট করা, তারা পছন্দ করছে না একটা দেশ একটা গণতান্ত্রিক ধারায় যে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। এই যে আমরা ফ্যামিলি কার্ড দিকে যাচ্ছি, এই যে আমরা কৃষক কার্ডের দিকে যাচ্ছি, এই যে আপনাদের সাথে আমাদের একটা হারমনি আছে। এই যে বাংলাদেশের পেপার খুললে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন দেখা যায় না, এই যে বাংলাদেশের পেপার খুললে কোনো এস আলমকে আমরা দেখি না, কোনো দরবেশকে আমরা দেখি না। কোনো বেসিক ব্যাংকের বাচ্চুকে আমি দেখি না। এগুলি অনেককে আনন্দ দেয় না।

তাই পেছন দিয়ে ক্ষমতায় বা পেছন দিয়ে এই সরকারকে ডিস্টার্ব করার জন্য এগুলি হচ্ছে। এবং এই কাজগুলি যদি ঠিক করতে হয়, যেটা আমি একমত আমাদের সবার একসাথে কাজ করতে হবে। আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের সবকিছু করার মধ্যে অসুবিধা নাই, কিন্তু এই ন্যাশনাল ক্রাইসিসে আপনাদের সম্পূর্ণরূপে কনসান্ট্রেট করতে হবে। যেটা বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় ডাইরেক্ট বলে দিয়েছে আওয়ামী লীগ ছকে এই আন্দোলন করা হয়েছে, আমরা বিশ্বাস করি না কোনো শ্রমিক, যার রিজিক হয় সেই গার্মেন্টসে, সেই শ্রমিক এটা ভাঙতে পারে।

সুতরাং আমাদের অনেক ভুল হতে পারে। আমাদের অনেক কিছু হতে পারে। এক ভাই বললেন এমন একটা ভাবে কথা, এই চাঁদাবাজি এইটা ওইটা। এ বাংলাদেশের সব গার্মেন্টস এই সাত মাসেই আবিষ্কার হয়েছে। এটা সত্যি কথা সারা বাংলাদেশের দুর্নীতি একটা ব্যাধি। এটা একটা মোরাল কনসেপ্ট। মানে আমাদের একটা মোরালিটির ব্যাপার।

এটা শুধু এখানে না সারা বাংলাদেশের, কোনো দলীয় ব্যাপার না। কিন্তু আমাদের কথা হচ্ছিল প্রত্যেকটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ক্রাইসিসের সময়ও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একসাথে কাজ করতে হবে।’