কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখার উপদেষ্টা হাজী লিল মিয়া সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নবীনগর সদরের আহমেদ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিল মিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর গ্রামের মধ্য পাড়ার বাসিন্দা।
নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী কালবেলাকে বলেন, লিল মিয়া সর্দারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তিনি নবীনগর থানার ৪ নম্বর আজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।
