কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। কেরাণীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে রফিকুল ইসলাম কারাগারে যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার কারাগারের ভিতর গলায় ফাঁস দেয় ওই বন্দি। দেখতে পেয়ে এর পরপরই বন্দি রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন। একটি মামলায় আদালত থেকে চলিত বছরের জানুয়ারি মাসে কারাগারে আসে রফিকুল। কারাগারের নথি ঘেঁটে জানা গেছে এর আগেও বন্দি রফিকুল কারাগারে ছিল, পরে জাবিনে বেরিয়ে যায়।

কারাসূত্রে জানা যায়, কারাগারে থাকাকালীন রফিকুল ইসলাম জানতে পারে, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। শুক্রবার বিকেলে লক-আপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন