রাজধানীর মতিঝিলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মাঠে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম এ সালাম-এর বিশেষ তৎপরতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্রীড়াঙ্গনে মোহামেডানের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে এম এ সালাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ক্লাবের দুঃসময়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সংগঠক হিসেবে দক্ষতা মোহামেডানকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্লাবের উন্নয়নে এম এ সালামের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম।” সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের মানোন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা গৃহীত হয়। এম এ সালামের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবারও তার হারানো জৌলুস ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
