আওয়ামী জালিম সরকার গত ১৭ বছরে অনেক জুলুম নির্যাতন করেছে। পুলিশ দিয়ে অসংখ্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। ১৭ বছর পূর্বে মুরাদনগরে মাদকের এত সয়লাব ছিল না। এই আওয়ামী লীগ মাদক ছড়িয়েছে। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মানুষের উপর নির্যাতন করেছে চাঁদাবাজি করেছে। এ জন্য ই আল্লাহ তাদের পতন ঘটিয়েছে।
আল্লাহ যদি আমাদেরকে (বিএনপি) ক্ষমতায় আনে আর আমরাও যদি মানুষের উপর জুলুম নির্যাতন করি আর মদ,জুয়া,হিরোইন অব্যাহত থাকে তাহলে আমাদেরও একই পরিণতি হবে। এ জন্য এখন থেকে এসব অন্যায় উচ্ছেদের জন্য আমাদেরকে কাজ করতে হবে।
৩ জানুয়ারি শনিবার রাতে মুরাদনগরের চৌহদ্দী নরসিংহপুর হামিউস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী কায়কোবাদ উপস্থিত মুসুল্লিদের নিকট বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া চান।
মাদ্রাসার সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামাগন বক্তব্য রাখেন।
