ক্ষমা চেয়ে নিজেকে ভুলে যেতে বললেন বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

সরকারে অদক্ষতার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি নিজেকে ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে নিরিবিলি জীবনে ফিরে যেতে চান বলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ভুলত্রুটি থাকতেই পারে, সেজন্য ক্ষমা করবেন। একটি শেষ অনুরোধ-আমাকে দয়া করে ভুলে যাবেন।

বশিরউদ্দীন বলেন, সরকারে আসার সময় তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তবে চেষ্টার কোনো কমতি রাখিনি। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি।

তিনি প্রধান উপদেষ্টার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা কাজ করেছি। উনি সবসময় দরদ ও বুদ্ধিমত্তা দিয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার গঠনের পর আমি আমার পুরনো কর্মজীবনে ফিরে যাব। আশা করি, আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দেবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর