খুলনায় বিএন‌পি ও জামায়াত সমর্থক‌দের তুমুল সংঘ‌র্ষ, আহত ১০

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ এএম

খুলনার তেখাখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের জের ধরে বিএনপি ও জামায়াত সমর্থক‌দের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় প‌ক্ষের ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মে‌ডি‌কে‌লে ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা,কমরুল শেখ (৩২), হুমায়ুন মূল্যা, সাদী শেখ,সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা সহ উভয় প‌ক্ষের ১০ জন আহত হন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর