খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (০৯ অক্টোবর) থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।’

পুলিশ জানায়, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পুলিশের অভিযানে গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে তারা কালবেলাকে বলেন, ‘মাদক ও জুয়ার সঙ্গে জড়িত মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। তাদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ‘সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর