খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের বাড়িভাড়া ছাড়া কোনো আয় নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের আয়ের প্রধান উৎস শুধু বাড়িভাড়া। হলফনামার তথ্যানুযায়ী, তার নগদ টাকা ২০ হাজার, ব্যাংকে এক লাখ ৫১ হাজার ৩৩২ টাকা, ইলেক্ট্রনিক্সের মূল্য ৩০ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তির তুলনায় তার স্ত্রীর সম্পদ অনেক বেশি। স্ত্রীর কাছে নগদ ৫ হাজার ২০০ টাকা, ব্যাংকে তিন লাখ ৭৮ হাজার ৮৫০ টাকা এবং পাঁচ ভরি সোনা রয়েছে। তাদের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১১ লাখ ৩৪ হাজার ৫০ টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে ড. আহমদ আব্দুল কাদেরের কাছে একর কৃষিজমি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আধাপাকা বাড়ি (মূল্য উল্লেখ নেই), ১২ লাখ টাকার একটি প্লট এবং ঢাকার পল্লবীতে ১৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। স্ত্রী নাসরিন বেগমের সম্পদে ঢাকার অদূরে ৪.৩ কাঠা এবং সিলিকন সিটিতে ৪ কাঠা প্লট রয়েছে, যার মূল্য যথাক্রমে ১০ লাখ ও ৪ লাখ টাকা। এ ছাড়া ঢাকার পশ্চিম আগারগাঁওয়ে ১৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য ৭০ লাখ টাকা। উভয়েই পূর্বে শিক্ষকতা পেশায় ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর