গুলশানের আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় তিনি রাজধানীর গুলশান আজাদ মসজিদে উপস্থিত হন। আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নিতে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফেরাত কামনায় এই দোয়ায় শরিক হন।

মিলাদ মাহফিলে তারেক রহমানের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এ উপলক্ষে তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর