চলতি বছরেই তমাকে বিয়ে করছেন শুনে যা বললেন রাফি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম

চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন পরিচালক রায়হান রাফি। শোবিজ পাড়ায় দীর্ঘদিন ধরেই এমন গুঞ্জন চলছে। এ গুঞ্জন আরও একধাপ বেড়েছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, চলতি বছরেই বিয়ে করছেন আলোচিত এ জুটি। এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে সম্প্রতি তুফান সিনেমা ইস্যুতে একটি সাক্ষাৎকার দেন রাফি। ওই সাক্ষাৎকারে ব্লক বাস্টার হিট সিনেমা তুফান-র পাশাপাশি পরিচালক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন।

আলাপচারিতার এক পর্যায়ে তমা মির্জা প্রসঙ্গ ওঠে। পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, চলতি বছরেই অভিনেত্রী তমা মির্জাকে বিয়ে করছেন কি না?

এমন প্রশ্নের উত্তরে রাফি বলেন, বিয়ের পরিকল্পনা এখনও করিনি। আমার পরিচালিত অনেকগুলো সিনেমা হিট হয়েছে। তবে আমি আরও কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাববো।

এ বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তমা। তবে অতীতে দেয়া এক সাক্ষাৎকারে তমা জানিয়েছিলেন, সমবয়সী হওয়ায় রাফির সঙ্গে তার বোঝাপড়াটা বেশ ভালো।

নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে অবশ্য সরাসরি মিডিয়ায় কোনো তথ্য এখন পর্যন্ত তুলে ধরেননি এ জুটি। আর তাই রাফি ও তমার প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলছে নানান জল্পনা। তবে সত্যিটা কী তা শুধু সময় গড়ালেই বোঝা যাবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন