চাঁদা না পেয়ে ঝালমুড়ির দোকান ভাঙচুরের ভুয়া গল্পের সঙ্গে এআই ছবি প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

সম্প্রতি, ফুটপাতে এক হতদরিদ্র বয়োবৃদ্ধের কাছ থেকে চাঁদা না পেয়ে তার ঝালমুড়ির দোকান ভাঙচুরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সত্য নয় এবং ওই দাবির সঙ্গে প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ভুয়া গল্পের সঙ্গে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

বিস্তারিত 

চাঁদা না পেয়ে ঝালমুড়ির দোকান ভাঙচুরের ঘটনা ঘটলে তার বাস্তব ছবি, ভিডিও চিত্র এবং গণমাধ্যমে সংবাদও হতো। কিন্তু অনুসন্ধানে এ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও কিংবা সংবাদ পাওয়া যায়নি।

পরে আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ছবিটি ওপেনএআইয়ের সহযোগিতায় যাচাই করে দেখা যায়, ছবিটি ওপেনএআই দ্বারা তৈরি।

অতএব, ফুটপাতে এক হতদরিদ্র বয়োবৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতার থেকে চাঁদা না পেয়ে ঝালমুড়ির দোকান ভাঙচুরের ভুয়া গল্পের সঙ্গে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন