জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন এপিডি আকনুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম

অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সিভিল প্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই বিভাগ থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়। প্রায় ছয় মাস ধরে এই পদটি শূন্য ছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর