জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষ পূর্তিতে লগো উন্মোচন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

 

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে লোগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিনের সঞ্চালনায় শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি শওকত আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ আবু তাহের বিএসসি, শিক্ষানুরাগী খোরশেদ আলম।

অতিথিরা বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নে শিক্ষার সকল সুযোগ সুবিধা সম্বলিত নানান উপকরন ও ভবনের মান বেড়েছে। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে দেশের কল্যানের স্বার্থে পড়োশোনা করে যাওয়ার আহবান জানান। 

এইপর সংসদ সদস্য আলহাজ্ব এইচ এম ইব্রাহিম 

জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষ পূর্তিতে লগো উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্ভোধন  করেন। 

এই সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার গর্ভনিং বডির বিদ্যেৎসাহী সদস্য আলমগীর হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যাক্তি সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন