জরুরি টিকা পাবে যে সব জেলা-উপজেলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম

হাম মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির অংশ হিসেবে একযোগে দেশের বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচি চলছে। রবিবার (৫ এপ্রিল ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই টিকদান কর্মসূচি। ইতোমধ্যে  স্বাস্থ্যমন্ত্রী ঢাকার নবাবগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদরে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে ও স্বাস্থ্যসচিব গাজীপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

যেসব এলাকায় চলবে টিকাদান

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী যে ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় এই টিকাদান চলবে, সেগুলো হলো বরগুনা জেলার বরগুনা পৌরসভা ও সদর, পাবনার পাবনা পৌরসভা ও সদর, চাঁদপুরের চাঁদপুর পৌরসভা ও সদর, কক্সবাজারের মহেশখালী, গাজীপুরের গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, পাবনার ঈশ্বরদী, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের ময়মনসিংহ সদর, ত্রিশাল, পাবনার আটঘরিয়া, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দীগঞ্জ, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, যশোরের যশোর পৌরসভা ও সদর, নাটোরের নাটোর পৌরসভা ও সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, মুন্সিগঞ্জের লৌহজং, কক্সবাজারের রামু, চাঁদপুরের হাইমচর, ময়মনসিংহের তারাকান্দা, মাদারীপুরের মাদারীপুর পৌরসভা ও সদর, বরিশালের বাকেরগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ পৌরসভা ও সদর, পাবনার বেড়া, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরা এবং মুন্সিগঞ্জের শ্রীনগর।

প্রথম দাপে ঝুঁকিপূর্ণ ৩০ হটস্পটে  টিকাদান কার্যক্রম শুরু হলেও মাঠপর্যায়ের প্রস্তুতির ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে পর্যন্ত সারা দেশে এ কার্যক্রম  চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন