জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বার্তা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন