জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল এক মাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৪ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ একমাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। আগামী ১৫ আগস্ট সেই সময় শেষ হওয়ার কথা ছিল।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতা ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যে আসছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন