জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ১৩ শতাংশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

জাতীয় নির্বাচনে এবার ৫১ রাজনৈতিক দলের ১ হাজার ৯৮১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এবং প্রথমবার নির্বাচন করছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে মাইডাস সেন্টারের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিত’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির তৌহিদুল ইসলাম।

ইসলামী দলগুলোর প্রার্থী ৩৬ দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী ৩৬ দশমিক ৬৫ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাদেশে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নারীর অংশগ্রহণ খুবই কম। জাতীয় সংসদ নির্বাচনও এর ব্যতিক্রম নয়। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। মাত্র ৪ দশমিক শুন্য ২ শতাংশ নারী প্রার্থী। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ৬ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ২৪ জন।

প্রার্থীদের বয়স ভিত্তিক চিত্রে দেখা সবচেয়ে বেশি প্রার্থী ৪৫-৫৪ বছরের, ৬৫১ জন। এরপর ৫৫-৬৫ বছরের ৫৩১, ৩৫-৪৪ বছরের ৪১৪, ৬৫ বছরের বেশি ৩৭৮, ২৫-৩৪ বছরের ২০৫ জন। বয়স উল্লেখ নেই বা অস্পষ্ট ১০৯ জন প্রার্থীর।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এর মধ্যে স্নাতক ২৮.৩৭ শতাংশ, সবচেয়ে বেশি স্নাতকোত্তর ৪৭.৯৮ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন ৮.৯৪ শতাংশ, মাধ্যমিক ৬ শতাংশের কিছু বেশি। 

বিগত পাঁচ নির্বাচনের তুলনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবারই সবচেয়ে বেশি। নবম নির্বাচনে ছিল ৭১ দশমিক ২৩ শতাংশ, দশমে ৭১ দশমিক ৯১ শতাংশ, একাদশে ছিল ৬৭ দশমিক ৩০ শতাংশ, দ্বাদশে ছিলে ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এবার ৭৬ দশমিক ৪২ শতাংশ।

প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি প্রার্থী মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী। আইন ও শিক্ষক পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে ১২.৬১ এবং ১১.৫৬ শতাংশ প্রার্থী। এরপরেই রয়েছেন চাকরিজীবি ও কৃষিজীবি পেশার প্রার্থীরা। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১.৫৬ শতাংশ প্রার্থী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর