জামায়াতকে ভোট দেওয়ার কারণেই কি সার বিক্রি বন্ধ, প্রশ্ন এটিএম আজহারের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

যেসব এলাকায় জামায়াতের এমপি, জামায়াতকে ভোট দেওয়ার কারণে সেসব এলাকায় সার বিক্রি বন্ধ রাখা হয়েছে কি না— এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন করেন। এ সময় রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে এটিএম আজহারুল ইসলাম বলেন, যেসব এলাকায় জামায়াতের এমপি, সেখানেই সার সংকট। তাহলে কি আমি ধরে নেব, সরকার থেকে ডিলারকে বলে দেওয়া হয়েছে এসব এলাকায় তোমরা সার বিক্রি করো না।

তিনি আরও প্রশ্ন করেন, ‘সারের ডিলাররা কি জামায়াতে ইসলামীর? কারা এরা? এদের বন্ধ করছে কারা? আমি উল্টা বলতে পারি সরকার থেকে জামায়াত এলাকার ডিলারকে বলা হয়েছে, কোনো সার দিও না। জামায়াতের লোকদের ভোট দিছে, ওরা যেন সার না পায়।’

এর আগে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম রংপুর সফরে এসে বলেছিলেন, সার নিয়ে সংকট আছে বলে তিনি মনে করেন না। জামায়াতের নির্বাচিত জেলাগুলোতেই দলটির কর্মীদের দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর