জামালপুর সদর উপজেলা আওয়ামী পরিবারের তৃনমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৩, ০২:০৫ এএম

বিল্লাল হোসাইন, জামালপুর :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর উপজেলার ১০, ১১, ১৪ ও ১৫ নং ইউনিয়ন আওয়ামী পরিবারের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি’র সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হাদিদ, সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা,শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ফনি মাস্টার প্রমুখ।

এসময় সদর উপজেলার ১০, ১১, ১৪ ও ১৫ নং ইউনিয়ন আওয়ামী পরিবারের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:
বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন